এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে দক্ষিণাঞ্চলের তিনটি স্থানে পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১১ জুলাই) সকালে এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বন্যা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে আগামী ১২ জুলাই (রোববার) কুমিল্লা মহানগর ও হোমনা এবং ১৩ জুলাই (সোমবার) ব্রাহ্মণবাড়িয়ায় দলটির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচিগুলো আপাতত হচ্ছে না।
তবে পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং একই দিন সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর পরবর্তী কর্মসূচিগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলমান থাকবে।
এদিকে, পূর্বঘোষিত সূচি অনুযায়ী আজ ১১ জুলাই (শনিবার) বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরে পদযাত্রা কর্মসূচিগুলো অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে আজ বিকেল ৩টায় উত্তরাঞ্চলের রাজশাহীর গোদাগাড়ীতে এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরেও দলটির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগস্ট ২৪, ২০২৫
ডিসেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।