এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়া এই সমন জারির আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির কর্নেল বাদী হয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও বাদীপক্ষের আইনজীবী শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জ্বালানিমন্ত্রীকে জনসমক্ষে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলায় হুমায়ুন কবির বাদী হয়ে এই মানহানির মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির (মুফতি আমির হামজা) উপস্থিতির জন্য সমন জারি করেছেন।’
প্রসঙ্গতঃ একই অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে গত ৩০ মার্চ সিরাজগঞ্জের আদালতেই ১০০ কোটি টাকার মানহানির আরও একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার বাদী ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম। পর পর দুটি মানহানির মামলা হওয়ায় বিষয়টি স্থানীয় মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।