এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি এবং আগামী তিন মাসেও তা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে এক খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, "জ্বালানি তেলের সংকট কেবল আমাদের দেশে নয়, এটি একটি বিশ্বব্যাপী সমস্যা। তবে আমাদের সরকার জনবান্ধব হওয়ায় এখন পর্যন্ত মূল্যবৃদ্ধি করা হয়নি; সরকার ভর্তুকি দিয়ে এটি সমন্বয় করছে।"
দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে জানিয়ে তিনি দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। পাইপলাইনের মাধ্যমে আরও তেল আসছে উল্লেখ করে তিনি বলেন, অসাধু মজুতদাররা যেন কোনোভাবেই কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ রয়েছে—ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে হবে এবং এ ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। উপদেষ্টা বলেন, "প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ইশতেহারে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি বাস্তবে রূপ দিয়ে দেখাচ্ছেন। আগামী পাঁচ বছরের মধ্যে ৩১ দফা বাস্তবায়ন করাই তাঁর প্রধান লক্ষ্য। ইতোমধ্যে ইশতেহারের বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বিগত সরকারের সমালোচনা করে বলেন, "ফ্যাসিস্ট সরকার খাল খননের নামে কেবল পাড়ের ঘাস কেটে তামাশা করেছে। কিন্তু বর্তমান সরকারের এই খাল খনন কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থের এক টাকারও দুর্নীতি বা অনিয়ম হতে দেওয়া হবে না।"
এমপি বাবুল আরও বলেন, এই প্রকল্পের আওতায় শুধু খালই খনন করা হবে না, খালের পাড়ে বৃক্ষরোপণ এবং পানিতে মাছ ছাড়ার ব্যবস্থাও করা হবে। এর ফলে কৃষকের সেচের পানির চাহিদা পূরণের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতির স্বপ্ন বাস্তবায়িত হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।