এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকার গুরুত্বপূর্ণ আরও ৫০টি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে এআই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে রাজধানীর ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেমি-অটোমেটেড ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি পয়েন্টে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা যুক্ত করা হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্যামেরাগুলো কার্যকর ভূমিকা রাখায় ট্রাফিক আইন অমান্যকারী যানবাহন দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা পুলিশের জন্য অনেক সহজ হচ্ছে।
স্বয়ংক্রিয়ভাবে মামলা হওয়ার সুযোগ থাকায় চালকদের মধ্যেও বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে চলে আসা বিশৃঙ্খলা রাতারাতি পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও নতুন এই সিগন্যাল ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে।
সুফল পেতে প্রয়োজন কিছু সীমাবদ্ধতা দূর করা
বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির পূর্ণাঙ্গ সুফল পেতে হলে সড়কের সার্বিক শৃঙ্খলার দিকেও নজর দিতে হবে। বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, যত্রতত্র পথচারী পারাপার নিয়ন্ত্রণ এবং ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা না গেলে কেবল ক্যামেরা বসিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া কঠিন হবে।
গড়ে উঠছে বিশেষায়িত ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’
নতুন এই সিগন্যাল ব্যবস্থা সার্বক্ষণিক তদারকির জন্য ইতোমধ্যে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর ও আধুনিক করে গড়ে তুলতে ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’ নামে একটি বিশেষায়িত দল গঠনের কাজ চলছে। আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে এ ইউনিটকে প্রস্তুত করা হচ্ছে।
মার্চ ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।