এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি এখন পরিবারের সদস্যসহ হাসপাতালের অন্যান্যদের সঙ্গে কথা বলতে পারছেন।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যেই তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
বুধবার (১ এপ্রিল) মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।