এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করবেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী শনিবার সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে অফিস করবেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীকে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবারও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পরপরই বেশ কিছু সাহসী ও জনবান্ধব সিদ্ধান্ত নিয়ে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে, সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা এবং সরকারি প্লট বরাদ্দ না নেওয়ার যে সিদ্ধান্ত তিনি দিয়েছেন, তা সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
এদিনের বৈঠকে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের উদ্দেশে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাষ্ট্রীয় কাজে কোনো ধরনের বিলাসিতা বা বাহুল্য খরচ সহ্য করা হবে না। প্রতিটি ক্ষেত্রে মিতব্যয়িতা বজায় রেখে জনকল্যাণে আত্মনিয়োগ করার জন্য তিনি মন্ত্রীদের আহ্বান জানান।
শনিবার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর নিয়মিত উপস্থিতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।