এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে “ব্লেন্ডেড লার্নিং” বা মিশ্র শিক্ষণ পদ্ধতির গুরুত্ব তুলে ধরেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, "শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান ও অনলাইন শিক্ষার সমন্বয়ে গঠিত এই পদ্ধতি সময়ের দাবি। এটি দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।"
বুধবার (২৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ‘ইনোভেটিং ইউনিভার্সিটি টিচিং থ্রু ব্লেনডেড লার্নিং: স্ট্রাটেজিকস, টুলস এন্ড প্র্যাকটিসেস ফর দ্যা মডার্ন ক্লাসরুম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে এই শিক্ষণ পদ্ধতির সফল বাস্তবায়নে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান। তিনি মিশ্র শিক্ষণ পদ্ধতির কৌশল ও ব্যবহারিক দিকসমূহ তুলে ধরেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।
জুলাই ৮, ২০২৪
জুলাই ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।