এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের গংগাচড়ায় একটি যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কলেজশিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।
শনিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে গঞ্জিপুর ভিন্নজগত সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপা রানী নামে কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।
গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম বলেন, অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করা মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।