এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মায়ে-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে নিজ বাড়িতে রাইস কুকারে রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টিলা গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী সেতু বেগম (৩০) ও তার সাত মাসের শিশু কন্যা আনিসা। পরিবার সূত্রে জানা গেছে, সেতু বেগম সকালে রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হলে কোলে থাকা শিশু আনিসাও বিদ্যুৎপৃষ্ট হয়।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানিয়েছে, মা ও মেয়েকে ইলেকট্রিক শকজনিত জটিল অবস্থায় আনা হয়েছিল এবং তাদের শরীরে একাধিক স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী জানান, প্রাথমিকভাবে পারিবারিক বক্তব্য অনুযায়ী এটি দুর্ঘটনাজনিত বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।