এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দেউলি গ্রামে ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা, এ আয়োজনকে ঘিরে হাজারো দর্শনার্থীর উপচেপড়া ভিড়ে মধুমতী তীরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
রোববার বিকেল থেকে উপজেলার ঝামা ফেরিঘাট থেকে মধুমতী নদীর তীরবর্তী দেউলি গ্রামে শুরু হয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
প্রতিযোগিতা ঘিরে ছোট-বড় সবার মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ছুটির আমেজে পরিবার-পরিজন নিয়ে মানুষ ভিড় করেন মধুমতী তীরে। দর্শকদের উচ্ছ্বাস, ঘোড়ার গতিময় দৌড় এবং মেলার প্রাণচাঞ্চল্যে এবারের ঈদ উদযাপনে যুক্ত হয় নতুন মাত্রা।
স্থানীয়রা জানান,দেউলি গ্রামের ঘোড়া দৌড় বহুদিনের ঐতিহ্য। প্রতিবছর ঈদকে ঘিরে এমন আয়োজন এলাকাবাসীর মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়।
এটি শুধু বিনোদনের উৎস নয়,বরং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেরও একটি অনন্য মাধ্যম। ঘোড়া দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর মতে,গ্রামীণ জনপদে এমন ঐতিহ্যবাহী আয়োজন ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তোলে এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরে বাংলার লোকজ সংস্কৃতির প্রাণস্পন্দন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।