এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কৃষি অফিসের আয়োজনে বুধবার (২৫ জুন) দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এই সম্মেলনে শতাধিক কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “একেই ব্যক্তিকে বারবার প্রণোদনা দেওয়া স্বৈরাচার সরকারের বৈশিষ্ট্য, যা কখনোই চলতে দেওয়া যাবে না। বর্তমান সরকার বৈষম্যহীন সরকার, তাই এখন থেকে কৃষকরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিতভাবে পাবেন। আমাদের অফিসারদের মধ্যে কেউ যদি এমন অন্যায় কাজে জড়িত থাকে, সরাসরি আমাকে জানাবেন।”
ড. মজিবুর রহমান আরও জানান, “সরকার জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে, কৃষকের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ত্তিলক তর্মা রায় তমা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মান জাহান এবং বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস এম কামরুল হাসান শান্ত।
কংগ্রেসে ২০২৪-২৫ অর্থবছরে “এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” পার্টনার প্রোগ্রামের আওতায় প্রশিক্ষিত কৃষকরা তাদের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সফলতার অভিজ্ঞতা শেয়ার করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।