এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে পৌরসভা কার্যালয়ে এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক সাইফ উল আরেফীন।
পৌর পরিষদের ২৯তম এই বাজেট অধিবেশনটি পৌর প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক সাইফ উল আরেফীন বলেন, "কালকিনি পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত শহরে পরিণত করতে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি সেক্টরে গুণগত উন্নয়নের জন্য যথাযথ পরিকল্পনা নেওয়া হয়েছে।"
বাজেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন অপসারিত কাউন্সিলর গানের পদে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, পৌরসভার সচিব বাবুল চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী রাকিব হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা রণজিৎ কুমার সরকার এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।