এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী কালকিনি প্রেসক্লাবের ২৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল থেকে প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এ সম্মেলন আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের জন্য এ সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সকাল ১০টায় সাধারণ অধিবেশনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বিগত ২০২৪-২৫ অর্থবছরের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং চলতি দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সম্মেলনে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টুকে সভাপতি, গ্লোবাল টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম সুজনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি জাহিদ হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন (দৈনিক নয়া দিগন্ত), সহ-সভাপতি আবু সাইয়েদ (দৈনিক মত প্রকাশ), সাংগঠনিক সম্পাদক মনির হোসেন পরাগ (দৈনিক নবচেতনা), দপ্তর সম্পাদক আখতারুজ্জামান (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক আলমাস বেপারী (দৈনিক খোলাচক), সমাজসেবা সম্পাদক সবুজ খাঁন (দৈনিক সংবাদ দিগন্ত), মহিলা বিষয়ক সম্পাদিকা চায়না খানম (দৈনিক কর্মক্ষেত্র) এবং সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ (মাদারীপুর সংবাদ)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম (দৈনিক যায়যায়দিন), আসাদুজ্জামান দুলাল (দৈনিক ইত্তেফাক), এম ফরিদ হোসাইন হাওলাদার (দৈনিক সময়ের আলো), খাদিজা খানম (দৈনিক ভোরের ডাক) এবং অন্যান্য উপজেলা প্রতিনিধিরা। এছাড়াও সাধারণ সদস্য পদে নির্বাচিত হন রমিজ হোসেন, আশিকুর রহমান রিগান, ডলি আক্তার, হুমায়ুন কবির, সাইমুল ইসলাম এবং আব্দুস সালাম বেপারী।
সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাদারীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস এবং দৈনিক সমকালের গৌরনদী উপজেলা প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মনিরুজ্জামান।
গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে একটি নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।
নভেম্বর ২৭, ২০২৫
আগস্ট ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।