এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতে নিহত ইরানি নাগরিকদের প্রতি শোক ও সংহতি জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ইরান দূতাবাস পরিদর্শন করেছে। দলটি দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করে এবং ইরানের রাষ্ট্রদূতের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দলটি ইরান দূতাবাসে পৌঁছায়। প্রতিনিধি দলে ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি-র সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জামায়াত নেতারা বলেন, "যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হেনেছে।" তারা এই আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং দখলদার ইসরায়েলি আক্রমণে নিহত সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ সাধারণ ইরানি নাগরিকদের জানমালের ব্যাপক ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জামায়াতের পক্ষ থেকে ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করায় রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করে।
জুন ৩০, ২০২৫
জুলাই ২২, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।