এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাপক প্রস্তুতি ও নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা বিএনপি। দিবসটি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, গৌরবোজ্জ্বল আন্দোলন-সংগ্রামের ঐতিহ্য, সাংগঠনিক গতিশীলতা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি তৃণমূল নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিলাল হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানস্থলকে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। অনুষ্ঠানস্থলে শোভা পাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত ব্যানার ও ফেস্টুন। এছাড়া জাতীয় ও দলীয় পতাকা এবং রঙিন বেলুনে বর্ণিল রূপ পেয়েছে সভাস্থল।
এদিকে দিবসটি সফল করতে দৌলতপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি দলের অতীতের গণতান্ত্রিক আন্দোলন ও ত্যাগের ইতিহাস থেকে প্রেরণা নেওয়ার দিন। দৌলতপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় নিয়েই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
সেপ্টেম্বর ১৫, ২০২৬
এপ্রিল ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।