এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশে এক বর্ণাঢ্য ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
ফল মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু সালে মজনুল কবির পান্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শের আলী (সবুজ) এবং বিশিষ্ট সাংবাদিক ও দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম (শাহীন)।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক মো. মোফাকখুরুল কবির (মুন্না) ও মো. জামিরুল ইসলাম।
আয়োজিত এই ফল মেলায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ধরনের দেশি ও মৌসুমী ফলের প্রদর্শন করা হয়, যা উপস্থিত শিশু ও অভিভাবকদের মাঝে বেশ আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।
জুলাই ৬, ২০২৪
নভেম্বর ২১, ২০২৪
ফেব্রু ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।