এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের টঙ্গীতে ১০ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কামরুজ্জামান (৫৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। ২৫ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে টঙ্গীর নামাবাজার এলাকার ‘আছহাবে সুফফা ইসলামিয়া নূরানি মাদ্রাসা’ থেকে তাকে আটক করা হয়।
আটক কামরুজ্জামান ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদ্রাসার শ্রেণিকক্ষের পাশে অবস্থিত একটি ফাঁকা দোকানের ভেতর ওই ছাত্রীকে বসতে বলেন শিক্ষক কামরুজ্জামান। এর কিছুক্ষণ পর তিনি নিজে সেখানে গিয়ে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন। বেলা ১১টার দিকে মাদ্রাসা ছুটি হলে ভিকটিম শিশুটি বাসায় ফিরে তার মাকে বিষয়টি জানায়।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মে ২০, ২০২৪
ডিসেম্বর ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
বরিশাল | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
রাজনীতি | ২৫ জুন, ২০২৬
জাতীয় | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।