এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ'র তিন সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় সেনা জোনের সদস্যরা। আজ (২৫ জুন,২০২৬) ভোরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের (৬নং ইউনিয়ন) ৭নং ওয়ার্ডের রেখুং পাড়ায় সন্ত্রাসী আটকের এ ঘটনা ঘটে।
স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন- ১. হ্লাপ্রুসাই মারমা(৩০) পিতা: থোয়াইগ্য মারমা, গ্রাম: লক্ষ্যসি পাড়া, হাফছড়ি ইউনিয়ন, ২নং ওয়ার্ড, গুইমারা, ২. তেজেন্দ্র চাকমা (২৭), পিতা: সুমইল্লা চাকমা, গ্রাম: কলা পাড়া, গুইমারা সদর ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, গুইমারা ও ৩. বিশ্ব ত্রিপুরা (২৮), পিতা দূর্গ মোহন ত্রিপুরা, গ্রাম: মানসি পাড়া, মাটিরাঙ্গা সদর ৬নং ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।
জানা যায়, হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করছিলেন। তারা সেখানে অবস্থানকালে ভোর রাতের আনুমানিক সাড়ে তিনটার দিকে মাটিরাঙ্গা জোনের একদল সেনা সদস্য ওই বাড়িটি ঘেরাও করে তাদেরকে আটক করে।
তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি ও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয় বলে সূত্রে জানা যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন চৌধুরী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।