এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় শাড়ি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ২৫ জুন (বৃহস্পতিবার) সকালে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, "বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক"—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক ৮ ঘটিকায় সীমান্ত পিলার ২০০৮/এমপি হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার চম্পকনগর নামক স্থানে একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে চোরাই পথে নিয়ে আসা ৭৬৮ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ১টি মাইক্রোবাস আটক করতে সক্ষম হয় বিজিবির টহল দলটি। আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৭ লক্ষ ১৬ হাজার টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।