এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে বিস্ফোরক দ্রব্যযুক্ত একটি টর্চ লাইট বিস্ফোরণে একজন ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) রাত ১১টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আহত আফরোজ ভূঁইয়া (৪৭) কাঠালকান্দি পশ্চিম পাড়া ভূঁইয়া বাড়ির মরহুম শামসুল হক ভূঁইয়ার ছেলে। তিনি জানান, দোকান থেকে চা খেয়ে ফিরে এসে বাড়ির আঙিনায় একটি টর্চ লাইট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। চোর ঢুকেছে ভেবে তিনি টর্চটি হাতে নিয়ে গোয়ালঘরের দিক লক্ষ্য করে সুইচ চাপলে প্রথমে কিছু হয়নি। কিন্তু দ্বিতীয়বার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটটি তার হাতে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে তার হাত ও কোমরের নিচের অংশ ঝলসে যায় এবং শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসীর দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। তারা মনে করছেন, টর্চ লাইটটির ভেতরে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য সংযোজন করে তা ফাঁদ হিসেবে ফেলে রাখা হয়েছিল।
চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
সেপ্টেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।