এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মালোপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী বর্ষা বিশ্বাস (১৩) বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানা যায়, স্থানীয় মনোরঞ্জন ও মানিক রতন বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার ওই বিরোধের জেরে মনোরঞ্জনের স্ত্রী সুনয়না সরকার (৩৭) নেতৃত্বে একদল লোক বর্ষা বিশ্বাসকে মারধর করে গুরুতর জখম করে।
এছাড়া, ঘটনার পর অভিযুক্তরা বসতঘরে ঢুকে ওয়ালক্যাবিনেটের তালা ভেঙে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা), ৬ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল (মূল্য ৬৫ হাজার টাকা) এবং ৪ আনা ওজনের একটি স্বর্ণের আংটি (মূল্য ৪৫ হাজার টাকা) লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
মানিক রতন বিশ্বাসের স্ত্রী অনিতা বালা বলেন, “মারধরের পর আমাদের ঘরে ঢুকে তালা ভেঙে টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।”
অভিযুক্ত মনোরঞ্জন অভিযোগ অস্বীকার করে বলেন, “এই ঘটনায় আমার পরিবারের কেউ জড়িত নয়।”
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।