এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে খান মার্কেট এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে কৃষ্ণনগরের শত শত মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে সোচ্চার হয়ে মানববন্ধন ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। মুখে মানবাধিকারের কথা বললেও বিশ্ব মোড়লরা এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।” বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান—ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে জোরালো ভূমিকা রাখতে হবে।
বক্তব্য দেন আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান, অলিউর রহমান আকবরী, মহিউদ্দিন সেলিম, সফিকুল ইসলাম মোল্লা, আব্দুর রহমান, বোরহান উদ্দিন, মো. জুনাইদ প্রমুখ।
সমাবেশে বক্তা শাহ পরান বলেন, “যে ওআইসি ও জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নীরব থাকে, তাদের দরকার নেই। গাজায় বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে আমাদের এই অবস্থান। হয়তো আমাদের হাতে কিছু নেই, তবে দোয়া ও প্রতিবাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিতে চাই—ইসরায়েলের প্রতি আমাদের ঘৃণা নিরন্তর।”
আয়োজকেরা জানান, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন।
নভেম্বর ২৭, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নীলফামারী | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।