এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে কথিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীমের দেহাবশেষ তুলে দরবার শরিফে নিয়ে পুনরায় দাফনের ঘটনায় লালা প্রামাণিক (৪২) নামে এক ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার লালা প্রামাণিক উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকার মৃত মেছের প্রামাণিকের ছেলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান (স্থানীয়ভাবে ‘৫০০ বিঘা মাঠ’ নামে পরিচিত) থেকে আব্দুর রহমান ওরফে শ্রী শামীমের দেহাবশেষ তুলে নেওয়া হয়। পরে সেই দেহাবশেষ তার প্রতিষ্ঠিত ‘শামীম বাবার দরবার শরিফে’ নিয়ে গিয়ে গোপনে নতুন করে দাফন করা হয়।
পরদিন বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে প্রশাসনের হস্তক্ষেপে দরবার শরিফ প্রাঙ্গণ থেকে সেই দেহাবশেষ উদ্ধার করা হয় এবং একই দিন বিকেল ৪টার দিকে তা পুনরায় পূর্বের কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর জড়িতদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে কথিত পীরের ভক্ত লালা প্রামাণিকের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, "কবর খুঁড়ে দেহাবশেষ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে লালা প্রামাণিকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।