এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ২২ বছরেরও বেশি সময়ের দীর্ঘ পথচলায় নতুন এক ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে পুরুষ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক হয়েছেন তিনি। হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই এই অনন্য কীর্তি গড়েন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।
২০০৪ সালের ২০ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল টেলরের। হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলার মাধ্যমে তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি দাঁড়াল ২২ বছর চার মাসের বেশি সময়। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০১২ সালের ১৮ মার্চ পর্যন্ত শচীনের ওয়ানডে ক্যারিয়ার স্থায়ী ছিল ২২ বছর ৯১ দিন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি ছিল টেলরের ক্যারিয়ারের ২০৮তম ওয়ানডে। জিম্বাবুয়ের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে।
টেলরের এই পথচলা অবশ্য একেবারে নিরবচ্ছিন্ন ছিল না। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালে আইসিসির দুর্নীতি ও ডোপবিরোধী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে তাঁর।
দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক জিম্বাবুয়ে। ঘরের মাঠের সেই মেগা আসরকে সামনে রেখেই মূলত অভিজ্ঞ টেলরকে আবারও জাতীয় দলের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুরুষ ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড হারালেও এই ফরম্যাটের সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি বিশ্বরেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের দখলেই রয়েছে। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান নিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ রান সংগ্রাহকের চূড়ায় বহাল তবিয়তেই আছেন ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি।
উল্লেখ্য, নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের সর্বকালীন বিশ্বরেকর্ডটি ভারতের সাবেক নারী অধিনায়ক মিতালি রাজের। তাঁর ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব ছিল ২২ বছর ২৭৪ দিন।
আগস্ট ১৫, ২০২৬
আগস্ট ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।