এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের বড় পুরস্কার পেলেন জাতীয় ক্রিকেট দলের পেসার হাসান মাহমুদ। টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র্যাংকিংয়ে ক্যারিয়ার-সেরা অবস্থানে পৌঁছে গেছেন তিনি। তার পাশাপাশি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন পেসার ইবাদত হোসেন এবং ব্যাটার লিটন দাস ও তানজিদ হাসান।
বুধবার আইসিসি ঘোষিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, টেস্ট বোলারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বোলিং করা হাসান নিজের ছন্দ ধরে রেখেছেন আফগানদের বিপক্ষেও। আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট শিকার করেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে বোলারদের ক্যারিয়ার-সেরা অবস্থান।
বোলারদের তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আরেক পেসার ইবাদত হোসেনের। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট (প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি) নিয়ে ১১ ধাপ এগিয়ে তিনি জায়গা করে নিয়েছেন ৬৭ নম্বরে। এছাড়া ম্যাচে ৪ উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। তবে বোলারদের তালিকায় তিন ধাপ পিছিয়ে ১৮তম স্থানে নেমে গেলেও বাংলাদেশি বোলারদের মধ্যে এখনও শীর্ষে রয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও সুখবর পেয়েছেন টাইগাররা। আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ১০২ রানের ইনিংস খেলা উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ২৯তম স্থানে উঠে এসেছেন। এছাড়া প্রথম ইনিংসে ফিফটি করা তরুণ ওপেনার তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৯২তম স্থানে।
অন্যদিকে কিছুটা অবনতি হয়েছে দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। দুজনই এক ধাপ করে পিছিয়েছেন। মুশফিক ১৮ নম্বরে নেমে গেলেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই শীর্ষে রয়েছেন। আর শান্ত অবস্থান করছেন ২১ নম্বরে।
বোলিং ও ব্যাটিংয়ের পাশাপাশি টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও আলো ছড়াচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তালিকার শীর্ষ তিনে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। মিরাজের ওপরে আছেন কেবল ভারতের রবীন্দ্র জাদেজা ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।
আগস্ট ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৫ অক্টোবর, ২০২৬
ক্যাম্পাস | ১৫ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।