এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ৩ মে থেকে ৭ মে ৩ টি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী রোববার (২৮ এপ্রিল) চট্টগ্রামে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ম্যাচে স্টেডিয়ামে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ। বৃহস্পতিবার নগরীর দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফর উপলক্ষে নিরাপত্তার সমন্বয় সভায় তিনি একথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেট ম্যাচকে সামনে রেখে হোটেল, সড়ক ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে। চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং হোটেলে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো.আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিসিবি, জেলা প্রশাসন, ওয়াসা, চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, এপিবিএন, ফায়ার সার্ভিস, র্যাব, বিআরটিএ, সিএমসিএইচ, বিপিডিবি, রেডিসন ব্লু হোটেলের সিকিউরিটি অফিসারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।