এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি টাইগার ব্যাটাররা। ফলে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় ৩৪ ওভারে মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান এসেছে দশ নম্বর ব্যাটার শরিফুল ইসলামের ব্যাট থেকে।
ম্যাকাই স্টেডিয়ামের অভিষেক টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিংয়ে নেমে প্রথম বল থেকেই বিপর্যয়ের শুরু। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে শূন্য রানে গালিতে ক্যাচ বানিয়ে ফেরান মিচেল স্টার্ক।
স্টার্কের তাণ্ডব অব্যাহত থাকে পরের ওভারগুলোতেও। নিজের দ্বিতীয় ওভারে প্রথমে তানজিদ হাসান তামিম এবং পরের বলেই শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শূন্য রানে সাজঘরে পাঠান এই অজি পেসার। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করা মুমিনুল হক ব্যক্তিগত ৯ রানে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন। ক্রিজে এসে এক বল আগে জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি লিটন দাস; আম্পায়ার্স রিভিউতে তিনিও ফেরেন শূন্য রানে। স্টার্কের একক তোপে দলীয় ১২ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
বিপর্যয়ের মুখে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে (৫) দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন প্যাট কামিন্স। ফলে মাত্র ২১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা।
সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ গড়ে লাঞ্চ পর্যন্ত দলকে টেনে নেন। তবে লাঞ্চের পর দলীয় ৩৬ রানে মিরাজ (১১) এবং ৩৮ রানে হাসান মাহমুদ (১০) বিদায় নেন। দ্রুতই তাসকিন আহমেদও (১) ফিরে গেলে ৩৯ রানেই ৯ উইকেট হারায় বাংলাদেশ।
চরম লজ্জার হাত থেকে দলকে কিছুটা স্বস্তি এনে দেন শেষ জুটির তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। দশম উইকেটে ২৫ রান যোগ করে ইনিংসের সর্বোচ্চ জুটি গড়েন তারা। অবশেষে নতুন স্পেলে ফিরে শরিফুলকে (১৪) কট বিহাইন্ড করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন স্টার্ক। অন্যপ্রান্তে ২৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন তাইজুল।
অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে একাই ধস নামান মিচেল স্টার্ক। ১০ ওভারে ৬টি মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স ৩টি এবং জশ হেজেলউড নেন ১টি উইকেট।
জুন ৯, ২০২৬
আগস্ট ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।