এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুর সার্কিট হাউসে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর বিভাগীয় শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল দল ও সবুজ দলের মধ্য দিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের প্রতিযোগিতার বিভিন্ন তথ্য প্রদান করেন ক্রিড়া সংগঠক বাংলাদেশ বয়েজ ও পারটেক্স স্পোর্টিং ক্লাব জিয়াউর রহমান তপু।
উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য তরিকুল ইসলাম টিটু, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক জি এম ফয়সাল রবিন, ক্রিকেট সংগঠক ও উদয়াচল ক্লাব ও আম্পায়ার বিসিবি আল আলি (বাবু), ক্রিকেট সংগঠক নবীন সংঘ ক্লাব কাজী তাবারকুল ইসলাম (আরিফ), ফরিদপুর জেলা বিএনপি'র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরী রুবেল,
আজম খান, সদস্য রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ প্রমূখ এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয় - ফরিদপুর বিভাগীয় ৫টি জেলার সমন্বয়ে আগামীকাল শনিবার লাল দল ও সবুজ দল নামে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং ১০ টি বিভাগ থেকে ১০টি দলের সমন্বয়ে এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দুটি টিম নিয়ে আগামী ১৯শে জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে উক্ত টুর্নামেন্ট টি ঢাকায় অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট কে সফল করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। আগামীকাল শনিবার শহরের ফরিদপুর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উক্ত খেলাটি ২০ ওভারে অনুষ্ঠিত হবে।
অক্টোবর ১০, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।