এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুহূর্তের আগুনে চোখের সামনে ছাই হয়ে গেল বছরের পর বছর ঘাম ঝরিয়ে গড়া স্বপ্নের বসতভিটা। নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। আগুনে পুড়ে গেছে ঘরের আসবাবপত্রসহ সবকিছু; পরনের একপ্রস্থ কাপড় ছাড়া পরিবারটির আর কিছুই অবশিষ্ট নেই।
গত বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল দুর্গাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ফেরদৌস ওই গ্রামের আব্দুর রশিদ দপ্তরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঘরে তালা দিয়ে মাঠে কাজ করতে যান দিনমজুর ফেরদৌস। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন, তাঁর পুরো ঘর দাউ দাউ করে জ্বলছে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের টিনের চালা, টেলিভিশন, হাঁড়ি-পাতিল, জমানো ধান-চাল এবং নগদ ২০ হাজার টাকাসহ ঘরের ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সর্বস্ব হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে ফেরদৌস বলেন, “পরনে যে কাপড়টা আছে, তা ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি। রাতে রেঁধে খাওয়ার মতো একমুঠো চালও ঘরে অবশিষ্ট নেই।” তিনি আরও জানান, নিজস্ব কোনো জমিজমা না থাকায় দিনমজুরি করেই চরম কষ্টে সংসার চালাতেন তিনি। এমন পরিস্থিতিতে মাথা গোঁজার ঠাঁই ফিরে পেতে তিনি সরকার ও হৃদয়বান মানুষদের সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং প্রয়োজনীয় শুকনো খাবার সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।
অন্যদিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মার্চ ২৭, ২০২৫
এপ্রিল ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।