আত্রাইয়ে বজ্রপাতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৯ অক্টোবর, ২০২৬ ১২:০৪ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে বজ্রপাতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে মোঃ রুমান হোসেন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ভবানীপুর-রায়পুর পারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুমান উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের কাতার/প্রবাসী মোঃ জামিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নদী পারাপারের উদ্দেশ্যে রুমান ভবানীপুর-রায়পুর পারঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্কুলপড়ুয়া নিষ্পাপ এই শিশুটির এমন অকালমৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।