এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে নারীসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে মাগুরা সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় এ অভিযান চালানো হয়। সেখানে চিহ্নিত মাদক কারবারি মো. শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদের হেফাজত থেকে উল্লিখিত ইয়াবা, নগদ অর্থ, একটি ১৩৫ সিসির ডিসকভার মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মাগুরা পৌরসভার কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৪৬) ও তার স্ত্রী সাথী খাতুন (৩৬)। অপরজন হলেন সদর উপজেলার নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহীন আলম ও সাথী খাতুন স্বামী-স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পুলিশের তথ্যমতে, শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে পূর্বে দায়ের হওয়া ৬টি মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধেও রয়েছে ২টি মাদক মামলা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “মাদক, জুয়া ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বলিউড | ৭ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।