এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলায় চলতি বছরে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬ হাজার ৪৭১ জনে। এর মধ্যে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে, যার সবগুলোই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৯ রোগীর মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ২৯ জন এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগী ১০ জন। চিকিৎসাকেন্দ্রগুলোর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে কাজ করছেন চিকিৎসকেরা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৫ জন হাম রোগী। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। চলতি বছরে হাসপাতালটিতে মোট ৪ হাজার ৩৯৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ও পুরোনো মিলিয়ে বর্তমানে ২০ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ৯ জন। চলতি বছর এই হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৬ জনে।
এদিকে জেলা পর্যায়ের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী, বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা—বোয়ালমারীতে ২৮, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জন। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় উপজেলাগুলোর কোনোটিতেই নতুন রোগী শনাক্ত হয়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।