এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে সর্বোৎকৃষ্ট ফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ১৩তম এ. এফ. মুজিবুর রহমান স্বর্ণপদক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আব্দুল হালিম। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা টি. রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি মো. শাহিনুর ইসলাম। অতিথিরা বিজয়ীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
এ বছর বিএসসি (অনার্স) গণিতে সর্বোচ্চ ফল অর্জনের জন্য রোজিনা সুলতানা (সেশন–২০২৩) ১ ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। একইভাবে এমএসসি-তে সর্বোচ্চ ফল অর্জনকারী রিয়াজ শেখ (সেশন–২০২২) ১ ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান।
ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম জানান, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ দেশের ১০টির অধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর গণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারীদের এ স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ২০১৩ সাল থেকে বাংলাদেশ গণিত সোসাইটির জাতীয় স্নাতক-পর্যায়ের গণিত অলিম্পিয়াডের পূর্ণ পৃষ্ঠপোষকতা করছে ফাউন্ডেশনটি।
উল্লেখ্য, ১৮৯৭ সালে ফরিদপুরের গেরদা গ্রামে জন্মগ্রহণকারী এ. এফ. মুজিবুর রহমান ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি মুসলমান আইসিএস কর্মকর্তা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯২৩ সালে তিনি ব্রিটিশ-ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেন এবং পরবর্তীতে ঢাকা ও হাওড়াসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে তাঁর পুত্র রেজাউর রহমান ১৯৮৫ সালে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।