ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

অনলাইন ডেস্কঃ
১ অক্টোবর, ২০২৬ ১১:১৪ এএম
শেয়ার করুন:
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন বিদ্যমান ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দলীয় হাইকমান্ডের নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। 

এতে আরও উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে খুব দ্রুতই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।