এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন:
১. নূর আলম (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শাহআলী থানা যুবদল)
২. সাজ্জাদুর রহমান মিশু (থানা যুবদল নেতা)
৩. মো. সোহেল (থানা যুবদল নেতা)
৪. কবির হোসেন (থানা যুবদল নেতা)
৫. আকবর হোসেন—এভিনিউ রোড (থানা যুবদল নেতা)
(তাঁরা সবাই ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন শাহআলী থানার নেতাকর্মী)
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি নানা অনাচারের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করেছেন।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিসেম্বর ২৪, ২০২৫
ফেব্রু ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।