এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সরকারদলীয় ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়ানোর অভিযোগে চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমরান হাসান আফনান এবং মিরসরাই পৌর জামায়াতের যুব বিভাগের নেতা সাইদুল ইসলাম। তাদের মধ্যে আফনান স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মিরসরাই উপজেলা জামায়াতের এক রুকন বৈঠকে সর্বসম্মতিক্রমে এ বহিষ্কারাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতারা জানান, সাইদুল ও আফনান জামায়াতের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে সরকারদলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চাঁদাবাজিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এমনকি দলের অনেক শুভাকাঙ্ক্ষীর কাছেও তারা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও তারা নিজেদের সংশোধন করেননি। ফলে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় রুকন সদস্যদের দাবির মুখে তাদের বহিষ্কার করা হলো।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই পৌর জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন বলেন, “জামায়াতের মূল নীতি হলো সৎলোকের শাসন ও নৈতিকতার চর্চা করা। কিন্তু অভিযুক্তরা দলের সেই আদর্শের বিপরীত পথে হাঁটছিলেন। বারবার সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির বলেন, “প্রয়োজনে পাঁচজন সৎ মানুষ নিয়ে রাজনীতি করব, তবুও অসৎ লোকদের দলে কোনো ঠাঁই হবে না। তাদের সততায় গুরুতর ঘাটতি থাকায় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এদিকে বহিষ্কারাদেশের বিষয়ে জানতে চাইলে ইমরান হাসান আফনান দাবি করেন, “আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সর্বশেষ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক এবং চাকসুর নির্বাচিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলাম। আমি এখনো আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতিতেই যুক্ত হইনি; তাহলে জামায়াত কীভাবে আমাকে বহিষ্কার করে?”
আগস্ট ১০, ২০২৬
অক্টোবর ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।