এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিগত আওয়ামী সরকারের শাসনামলে সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ধানমন্ডি, যাত্রাবাড়ী ও মিরপুরসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল
আজ সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে জামায়াতে ইসলামীর একটি মিছিল বের হয়। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ধানমন্ডি অঞ্চলের নেতা-কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিলটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
যাত্রাবাড়ী ও বায়তুল মোকাররমের কর্মসূচি
পরবর্তীতে সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের টনি টাওয়ারের সামনে থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। এছাড়া পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকেও একটি মিছিল বের হওয়ার কথা রয়েছে।
মিরপুরে প্রতিবাদ সমাবেশ
এদিকে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মিরপুর অঞ্চলের উদ্যোগে আজ সকালে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীন, জামায়াত নেতা আশরাফুল আলম, ডা. মাঈনুদ্দিন ও সাইফুল কাদেরসহ স্থানীয় নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, আজ রাজধানীর আরও কয়েকটি স্থানেও একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।
ফেব্রু ২৩, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাদারীপুর | ১২ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১২ অক্টোবর, ২০২৬
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।