এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নিজের আয় ও সম্পদের বিবরণী সংবলিত হলফনামা জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তরুণ এই রাজনীতিকের মোট সম্পদের পরিমাণ ৩৩ লাখ টাকার কিছু বেশি। তবে তার নিজের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা আগ্নেয়াস্ত্র নেই।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, সারজিস আলমের হাতে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমানো অর্থের পরিমাণ ১ লাখ টাকা। আয়ের প্রধান উৎস হিসেবে তিনি ব্যবসার কথা উল্লেখ করেছেন, যেখান থেকে তার বার্ষিক আয় ৯ লাখ টাকা।
স্থাবর সম্পদের বিবরণীতে সারজিস আলম উল্লেখ করেছেন, তার নামে ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে, যা তিনি দানসূত্রে পেয়েছেন। অর্জনকালীন সময়ে এই জমির আর্থিক মূল্য ছিল মাত্র ৭ হাজার ৫০০ টাকা, তবে বর্তমানে এর বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে তার ৭৫ হাজার টাকার আসবাবপত্র এবং ৭৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। তবে তার নামে কোনো বন্ড, ঋণপত্র কিংবা শেয়ার বাজারে বিনিয়োগ নেই। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি নিজেকে স্নাতকোত্তর (মাস্টার্স) পাস বলে উল্লেখ করেছেন।
আয়কর ও মামলার বিষয়ে হলফনামায় বলা হয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী সারজিস আলমের মোট আয় ২৮ লাখ ৫ হাজার টাকা। রিটার্নে তার মোট সম্পদের মূল্য দেখানো হয়েছে ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এ বাবদ তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে বর্তমানে একটি মামলা রয়েছে, যা তদন্তাধীন অবস্থায় আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
আগস্ট ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।