এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সম্ভাব্য নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানী ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে। এরপর পুনরায় জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়। মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, "বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে পতনের পর স্বৈরশাসকের সব সাঙ্গোপাঙ্গকে এভাবে পালিয়ে যেতে হয়েছে। পতন নিশ্চিত হওয়ার পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। এ দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার পুনরায় রাজনীতিতে ফেরার কোনো অপচেষ্টা মেনে নেবে না।" তিনি আরও যোগ করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
উক্ত বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৯ আগস্ট, ২০২৬
সিলেট | ৯ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।