এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের বিভিন্ন গণমাধ্যম পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলেছে দলটি।
শুক্রবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের এমন অপেশাদার আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাদের অবিলম্বে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এনসিপি দাবি করে, ‘কালের কণ্ঠ’, ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘ডেইলি সান’ এবং ‘বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম’ জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ন করতে নিয়মিত প্রোপাগান্ডা চালিয়ে আসছে। কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই সংবাদমাধ্যমগুলো অভ্যুত্থানের সামনের সারির নেতাদের চরিত্রহননের চেষ্টা করছে, যা মূলধারার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
দলটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর অর্থ পাচার এবং নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমের আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির বিরুদ্ধে কড়া বক্তব্য দেন। এরপর থেকেই এই সংবাদমাধ্যমগুলোর অপপ্রচার কার্যক্রম আরও সক্রিয় হয়ে উঠেছে।
এনসিপি আরও উল্লেখ করেছে, জুলাই বিপ্লবের পর গণমাধ্যমের সামনে নিজেদের সংস্কার করার সুবর্ণ সুযোগ থাকলেও তারা সেই প্রচেষ্টা দেখায়নি। এমনকি গণ-অভ্যুত্থানের সময় যখন ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হচ্ছিল, তখনও কিছু গণমাধ্যম হত্যাকারীদের পক্ষ নিয়েছিল। বিগত দিনের ভুল স্বীকার করার পরিবর্তে এখনও ফ্যাসিবাদী মনোভাব টিকিয়ে রাখার চেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে সংবাদমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের পুনর্বাসনের উদ্দেশ্যে বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া ব্যক্তিদের আমন্ত্রণ না জানাতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া, একটি স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের সরকারি প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নেরও জোর দাবি জানিয়েছে এনসিপি।
ফেব্রু ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।