এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের সব উপজেলা পরিষদকে সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে কার্যবিবরণীর অনুলিপি সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর জরুরি নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম ও সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সচিত্র তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
আইনি বাধ্যবাধকতা ও বর্তমান চিত্র
চিঠিতে উল্লেখ করা হয়, ‘উপজেলা পরিষদ আইন, ১৯৯৮’-এর ২৭(৪) ধারা অনুযায়ী পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর অনুলিপি সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে পাঠানোর সুস্পষ্ট বিধান রয়েছে। তবে সাম্প্রতিক নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিতভাবে এই কার্যবিবরণী পাঠাচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও নজরদারি ব্যাহত হচ্ছে।
অগ্রাধিকারমূলক কাজ ও সচিত্র প্রমাণকের তাগিদ
চিঠিতে বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন এবং ডেঙ্গু প্রতিরোধসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের ওপর জোর দেওয়া হয়। এতে বলা হয়, অগ্রাধিকারমূলক প্রকল্পের ক্ষেত্রে কাজের বাস্তব অগ্রগতির সচিত্র প্রমাণক সংযুক্ত করতে হবে। বাস্তবায়নের আগে ও পরের তুলনামূলক রঙিন ছবি কার্যবিবরণীর সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
যেভাবে পাঠাতে হবে
নির্দেশনা অনুযায়ী, উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ইমেইল ঠিকানায় সফটকপি হিসেবে পাঠাতে হবে। পাশাপাশি এর একটি করে হার্ডকপি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সরাসরি ডাকযোগে বা প্রতিনিধির মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।