এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সকালে পিরোজপুর পৌর জামায়াতের উদ্যোগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।
উদ্বোধন শেষে জামায়াত নেতাকর্মীরা স্থানীয় বিভিন্ন সড়ক ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হকসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু থেকে পৌরবাসীকে সুরক্ষিত রাখতে জনসচেতনতা বাড়ানো ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এই সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
ফেব্রু ৪, ২০২৫
জুলাই ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।