এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গ্রামবাংলার চিরন্তন ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে মাগুরার শালিখায় ফটকী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শালিখা উপজেলার বড়শলই গ্রামের ফটকী নদীর ব্রিজ এলাকায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। আবহমান বাংলার এ রোমাঞ্চকর আয়োজন উপভোগ করতে নদীর দুই তীরে ভিড় জমান বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ ও শিশু-কিশোর। ঢাক-ঢোল আর কাঁসির ছন্দময় তাল এবং মাঝিমাল্লাদের সমবেত হাঁক ও দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দে পুরো এলাকা উৎসবমুখর রূপ নেয়। বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড় জুড়ে বসে বর্ণিল গ্রামীণ মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “নৌকাবাইচ আমাদের নদীমাতৃক বাংলা ও লোকঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নতুন প্রজন্মকে মাদকের মরণথাবা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হলে হারিয়ে যাওয়া দেশীয় খেলাধুলা ও সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।”
প্রতিযোগিতায় স্থানীয় ও দূর-দূরান্তের বেশ কয়েকটি দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন।
এদিকে নৌকাবাইচ উপলক্ষে ফটকী নদীর পাড়ে বসা গ্রামীণ মেলায় মিষ্টি-মিঠাই, মাটির খেলনা ও দেশীয় হস্তশিল্পের নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জমজমাট এ আয়োজনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে মিলনমেলায় পরিণত করে।
এপ্রিল ৯, ২০২৬
ফেব্রু ৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।