এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাগুরার মহম্মদপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর রাতে তিনি উপজেলা সদরের সার্বজনীন শিবমন্দির পূজা মণ্ডপে উপস্থিত হয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে আরিফুজ্জামান মিল্টন বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই। এটি বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য। বিএনপি জনগণের রায়ে দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বীর শান্তি, নিরাপত্তা, ধর্মীয় কর্ম পালনের স্বাধীনতা এবং সংস্কৃতির চর্চার অধিকার নিশ্চিত করবে।”
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম রানু, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ দলীয় কর্মীরা তার সঙ্গে ছিলেন। তারা পূজা মণ্ডপে ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান এবং পূজা কমিটির সভাপতি ছোট কুমার সরকারের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন।
পরে মো. আরিফুজ্জামান মিল্টন পূজা মণ্ডপের দর্শনার্থী বইতে নিজের মতামত লিপিবদ্ধ করেন।
আগস্ট ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।