এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হওয়ার পর ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) তিন শীর্ষ নেতার কোনো খোঁজ মিলছে না বলে অভিযোগ করেছে দলটি। আটকের পর তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য না পাওয়ায় দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আটক নেতারা হলেন—সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কা।
দলটির সূত্রে জানা গেছে, শনিবার দিল্লির বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করার পরপরই পুলিশ প্লেনের ভেতরে প্রবেশ করে তাদের আটক করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সিজেপি অভিযোগ করে, বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর থেকেই এই তিন নেতার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। এমনকি তাদের পরিবারের সদস্যদেরও আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সিজেপির দাবি, আটক তিন নেতাকে পৃথক গোপন স্থানে রাখা হয়েছে এবং বাইরের জগতের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া তাদের আইনজীবীদের সঙ্গেও দেখা বা কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। তবে দলটির এই দাবির বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সিজেপির শীর্ষ নেতাদের আটক ও তাঁদের অবস্থান নিয়ে এমন গুরুতর অভিযোগ উঠলেও, এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।