এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভবিষ্যতে দেশকে সঠিক পথে পরিচালিত করতে এবং জাতিকে যোগ্য নেতৃত্ব উপহার দিতে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলায় অভিভাবকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, “একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সমাজ গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা। এর জন্য সচেতন অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। তা না হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হবে এবং জাতি মেধাশূন্যতার ঝুঁকিতে পড়বে।”
শিক্ষার্থীদের বিপথগামিতা রোধে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি কোনো ধরনের অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন করে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে, তবেই দেশ ও জাতি উপকৃত হবে।”
চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মীর জুমলা মিঠুর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহারুল আলম সুমন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মার্চ ৭, ২০২৬
ডিসেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।