এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধারসহ রেজিস্ট্রেশনবিহীন ১৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ সাঁড়াশি অভিযানে এসব সাফল্য অর্জিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং ৬ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া চোরাচালানের মাধ্যমে আনা ৫৪০ প্যাকেট ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। একই অভিযানে রেজিস্ট্রেশনবিহীন চলাচলের দায়ে ১৮টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।
এদিকে অভিযানে মো. টুয়েল (৪২) নামের এক চিহ্নিত অস্ত্রধারী বালু সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যা মামলাসহ মোট ৭টি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত টুয়েল দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোনালদিয়াড় এলাকার বাসিন্দা মো. আলাই ফরাজী ওরফে আলাই মেম্বারের ছেলে।
থানা পুলিশ আরও জানায়, অভিযানে নিয়মিত মামলার পাশাপাশি বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক আসামি ও ২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যাচাই-বাছাই শেষে ২টি ওয়ারেন্ট রিকল (প্রত্যাহার) থাকায় তা খারিজ করা হয়। সব মিলিয়ে এ অভিযানে মোট ১৮ জনকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বালু সন্ত্রাস দমন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ফেব্রু ১৪, ২০২৫
সেপ্টেম্বর ৪, ২০২৪
সেপ্টেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।