এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসার কারণে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ার অভিযোগ উঠেছে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার (অপারেশন) করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জান্নাত আরা খাতুন। সে দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের আরিফুল ইসলাম ও সুলতানা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান এবং পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হলে জান্নাতকে উপজেলার মহিষকুণ্ডি এলাকার ‘তানিম প্রাইভেট হাসপাতাল’-এ ভর্তি করা হয়। সেখানে তাকে চিকিৎসাসেবা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং দিন দিন তা আরও অবনতির দিকে যেতে থাকে।
শিক্ষার্থীর স্বজনদের অভিযোগ, উক্ত প্রাইভেট হাসপাতালে কোনো অভিজ্ঞ চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান কিংবা প্রশিক্ষিত নার্স নেই। অদক্ষ জনবল দিয়ে অপচিকিৎসা দেওয়ার ফলেই জান্নাতের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে বাধ্য হয়ে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে ‘অ্যাপেন্ডিসাইটিস’ শনাক্ত করেন এবং অবিলম্বে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
জান্নাতের স্বজনদের দাবি, প্রাথমিক অবস্থাতেই যদি সঠিক রোগ নির্ণয় করে উন্নত চিকিৎসা দেওয়া হতো, তবে জান্নাতকে এভাবে জীবনের ঝুঁকিতে পড়তে হতো না।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তানিম প্রাইভেট হাসপাতালের চিকিৎসাসেবার নামে অনিয়ম ও চরম অব্যবস্থাপনার সঠিক তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
আগস্ট ১২, ২০২৬
আগস্ট ২০, ২০২৬
জানু ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।