এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত মারুফ হোসেনের বাড়িতে যেয়ে খোঁজ খবর নিয়েছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর।
১৭'আগষ্ট শনিবার সকালে তিনি কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার থানাপাড়ায় মারুফের বাড়িতে যেয়ে সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।
নিহত মারুফ কুষ্টিয়া জেলার খোকসা পৌর এলাকার থানাপাড়ার ফলবিক্রেতা শরিফ উদ্দিনের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে যেন বাকরুদ্ধ মারুফের বাবা-মা।
জানা যায়, মারুফ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ইন্টার্নি ও চাকরির খোঁজে গত জুলাই মাসের ১ তারিখে রাজধানী ঢাকায় যেয়ে বন্ধুদের সঙ্গে বাড্ডা এলাকার একটি মেসে ওঠেন। ১৯' জুলাই দুপুরে সে ওই বাসার সামনেই গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন ২০ জুলাই সকালে খোকসা কেন্দ্রীয় পৌর ঈদগাহে জানাজা শেষে পৌর কবরস্থানে মারুফকে দাফন করা হয়।
মার্চ ১৭, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৪
আগস্ট ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।