এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পার্শ্ববর্তী রামশীল ইউনিয়নের পহরবাড়ি গ্রামে একটি হরি মন্দির নির্মাণকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হরিদাস পান্ডে (৬০) নামে মন্দির কমিটির এক সদস্য তথা স্থানীয় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার সকালে পহরবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, পহরবাড়ি গ্রামে হরি মন্দির নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল সোমবার সকালে মন্দির কমিটির সদস্য হরিদাস পান্ডের ওপর একই এলাকার অনুকূল পান্ডে, কোমদ পান্ডে ও নারায়ন পান্ডে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত ও গুরুতর আহত করে। অভিযোগ রয়েছে, এ সময় তার সঙ্গে থাকা নগদ চার হাজার টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা।
পরে স্থানীয়রা আহত হরিদাস পান্ডেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী হরিদাস পান্ডের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।